বাংলাদেশে এখন আর ছয়টি ঋতুর সুস্পষ্ট প্রভাব অনুভব করা না গেলে ও আকাশে নীলের আধিক্য আর সাদা মেঘের শুভ্রতাই বলে দেয় বর্ষাকে বিদায় দিয়ে শরতের রাজসিক আগমনী বার্তা। প্রকৃতির এ নিয়মের কোনও ব্যতিক্রম নেই।
শরৎ নিয়ে কবিতা, গান, গল্পের যেমন কমতি নেই তেমনি আমাদের মত মৌসুমি লেখকদের মনেও নতুন রঙের আবির্ভাব ঘটে বৈকি!
